সর্বশেষ খবর ...

‘তিস্তা চুক্তি অনিশ্চিত’...

source:bdnews24.com দুই দেশের সরকারের প্রবল আগ্রহ সত্ত্বেও কংগ্রেসের জোট শরিক, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আপত্তিতে তিস্তা চুক্তি আপাতত হচ্ছে না বলে বিবিসি বাংলা জানিয়েছে।

ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রকে উদ্ধৃত করে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি আপাতত যে হচ্ছে না, তা নয়া দিল্লি সফররত দীপু মনিকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে ভারতের জোট রাজনীতিকেই দায়ী করেছে বিবিসির ওই সূত্র।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠকে যোগ দিতে নয়া দিল্লি যান।


Read More...

ড. ইউনূসরা একদিন হারিয়ে যাবেন: সাজেদা চৌ...

source:barta24.net ঢাকা, ৮ মে: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ড. ইউনূসের সমালোচনা করে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘‘খালেদা জিয়া কোনো রাজনীতি করেননি। তার স্বামী কিছুসময় ক্ষমতা দখল করে গণতন্ত্র ধ্বংস করেছেন।’’ তিনি বলেন, ‘‘ড. ইউনূস ক্ষণস্থায়ী। এরা কিছুদিনের জন্য আসে আবার চলে যায়। একদিন হারিয়ে যাবেন।’’ মঙ্গলবার দুপুরে ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে রাজনীতিবিদদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘‘দুর্নীতি পরিহার করে সৎপথে রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করুন।’’ যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, “সরকার যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার করে দেশে শান্তি ফিরিয়ে আনবে। আইনের শাসন নিশ্চিত করবে।” তিনি বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, “এরা ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করে। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। একদিন এদেশের মানুষ এদের হাত থেকে মুক্তি পাবে।”


Read More...

‘সব সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে’...

source:bdnews24.com চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাওয়ায় সব সূচকেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

এবার সব বোর্ড মিলিয়ে গড়ে ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে ৮২ হাজার ২১২ জন অর্জন করেছে পূর্ণাঙ্গ জিপিএ।

গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করে। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ পয়েন্ট।

এবার ৮৫ দশমিক ৪১ শতাংশ ছাত্রী এবং ৮৭ দশমিক ২৭ শতাংশ ছাত্র পাস করেছে। ছাত্রীদের থেকে ছাত্রদের পাসের হার এক দশমিক ৮৬ শতাংশ পয়েন্ট বেশি।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার ৯ লাখ ৪ হাজার ১৪৪ জন শিক্ষার্থী পাস করেছে, পাসের হার ৮৬ দশমিক ৩২ শতাংশ।

সাধারণ বোর্ড থেকে পূর্ণ জিপিএ অর্জন করেছে ৬৫ হাজার ২৫২ জন। গত বছর ৬২ হাজার ৭৮৮ জন জিপিএ-৫ পেয়েছিল।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ২ লাখ ৪১ হাজার ৫৭২ জন পাস করেছে; পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। গত বছর এ বোর্ডে ৮৩ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করে।

মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৩৬ জন, যা গতবারের থেকে ৬৮০ জন বেশি।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পাস করেছে; পাসের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫২৪ জন। গত বছর এক হাজার ২০৫ জন পূর্ণ জিপিএ অর্জন করেছিল।

এবার ৩ হাজার ৩৭৭টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর সারা দেশে ১৪টি স্কুল থেকে কেউ পাস করেনি বলে শিক্ষামন্ত্রী জানান।

শিক্ষামন্ত্রী সকালে এই ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন।

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধানের সঙ্গে কথা কলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।

সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা দিন দিন বাড়ছে।

ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়ন বিজ্ঞানে পাসের হার আগের তুলনায় অনেক ভালো হওয়ায় সার্বিক পাসের হার বেড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ফলাফলে সব সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে।”

মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, ৯১ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে ৮৫.৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮.৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮.৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫.৬৪ শতাংশ, বরিশালে ৮৬.৯৬ শতাংশ, যশোরে ৮৭.১৬ শতাংশ ও দিনাজপুরে ৮৭.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে।

মোবাইলে ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

গত বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল ৮২ দশমিক ৩১ শতাংশ। গত বছর পূর্ণ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ৭৪৯ জন।

এ বছর ১ ফেব্র“য়ারি থেকে ১৫ মার্চ আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ লাখ ১২ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ জন।

এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়।  


Read More...

ইউনিপেটুইউর এমডি-জিএম গ্রেপ্তার...

source:bdnews24.com মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপককে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি মাহামুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইউনিপেটুইউর এমডি মুনতাসির মামুন এবং লালবাগ এলাকা থেকে জিএম মো. জামশেদকে গ্রেপ্তার করা হয়।

“মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে ইউনিপেটুইউর গ্রাহকদের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন”, বলেন ওসি।


Read More...

‘নান অ্যাবল টু গিভ মাই ড্যাডি ব্যাক’...

source:banglanews24.com   ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে মর্মস্পর্শী ভাষায় আকুতিমাখা একটি চিঠি দিয়েছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর শিশুকন্যা সাইয়ারা নাওয়াল।

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় শনিবার রাতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেখা করতে গেলে সে সময় চিঠিটি তার হাতে তুলে দেয় সাইয়ারা।

এতে সাইয়ারা বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় তার তীব্র মনোকষ্টের কথা তুলে ধরে তাকে ফেরত পেতে হিলারি ক্লিনটনের সহায়তা চায়।

বাংলানিউজের অগণিত পাঠকের জন্য চিঠিটি হুবহু এখানে তুলে ধরা হলো :

Dear Mrs Hilary Clinton,

Congratulations for visiting Bangladesh. I would like to draw your kind attention that my daddy Mr. M Ilias Ali, ex parliament member is a patriotic political leader and Organising Secretary of Bangladesh Nationalist Party (BNP). On 17th  April 2012 he was kidnapped at around midnight by some unknown terrors. None is able to give my daddy back to me. It has been too long since he last kissed me.


Read More...
01234

জকিগঞ্জ সংবাদ

জকিগঞ্জে ফুলতলী মাদ্রাসা কর্মচারী ওসমানীনগরে খুন

শুক্রবার, 18 মে 2012 17:26

জকিগঞ্জ প্রতিনিধি:

বোনের বিয়ে বিচ্ছেদের জের ধরে জকিগঞ্জের ফুলতলী কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী নিজাম উদ্দিন (৩০)কে গলা কেটে জবাই করে নৃশংসভাবে খুন করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ বুরুংগা ইউনিয়নের নিড়াইয়া হাওরের দক্ষিণ পাশের ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতের পরিবার ও মামলার এজহার সুত্রে জানা যায়-ফুলতলী গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র নিহত নিজামের বোন মনোয়ারা বেগমকে ওসমানীনগর থানার বুরুংগা ইউনিয়নের পূর্ব সিরাজপুর গ্রামের একাচারী এলাকার মৃত ওয়াতির উল্লাহর পুত্র নুনু মিয়া উরফে নুন্টু মিয়া (৩৭)র সাথে ২০১০ সালের ১২ আগস্ট বিয়ে হয়। বনিবনা না হওয়াতে গত বছরের ১০ অক্টোবর তাদের তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছে হয়। মঙ্গলবার নুন্টু মিয়া ফুলতলী গিয়ে মোবাইল ফোনে ডেকে নিজামকে বাড়ী থেকে নিয়ে যায়। পরের দিন ফোন করে পরিবারের লোকদের বলে মনোয়ারাকে তার কাছে ফেরত না দিলে নিজামকে খুন করা হবে। বৃহস্পতিবার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ধান ক্ষেতের কাদা মাটিতে চাপা দেয়া অবস্থায় নিজামের লাশ উদ্ধার করে। নিহত নিজামের ২ছেলে ১মেয়ে রয়েছে।

বিস্তারিত পড়ুন: জকিগঞ্জে ফুলতলী মাদ্রাসা কর্মচারী ওসমানীনগরে খুন

 

জকিগঞ্জে বেতার স্রোতা ক্লাব গঠন উপলক্ষে সভা

বুধবার, 16 মে 2012 17:01

দেশ ও জাতির কল্যাণে রেডিওর ভূমিকা অপরিসীম

-----------------------------------------------------------------মীর শা্‌হ আলম

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক মীর শাহ আলম বলেছেন, দেশ ও জাতির কল্যাণে রেডিওর ভূমিকা অপরিসীম। রেডিও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, পরিবার পরিকল্পনাসহ সকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করছে। রেডিও যে কোন দূর্যোগপূর্ণ মুহুর্তে জাতিকে অবহিত করছে। ডিজিটাল প্রযুক্তির এ যুগে রেডিও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছাতে জকিগঞ্জ বেতার স্রোতা ক্লাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গতকাল সকাল ১০টায় জকিগঞ্জ পৌরশহরের আল-ইহসান একাডেমীতে বেতার স্রোতাক্লাব জকিগঞ্জ শাখার কমিঠি গঠন উপলক্ষে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জকিগঞ্জ বেতার স্রোতা ক্লাব নব-গঠিত কমিঠির সভাপতি খালেদ কাজিম রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পা্‌দক এনামুল হক মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন বেতারের উপ-আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, উপ-আঞ্চলিক প্রকৌশলী অসিতভূষন দেব, উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো: তারেক, সহকারি পরিচালক জাকিরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আলহাজ্ব মূখলিছূর রহমান, আল-ইহসান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ, অধ্যক্ষ আব্দুল হান্নান, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আরিফ উদ্দিন আলী প্রমূখ। সভায় জকিগঞ্জ বেতার স্রোতা ক্লাব ৪১সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়।

 

আওয়ামীলীগের মামলায় জকিগঞ্জের বিএনপি নেতা-কর্মীর ৪সপ্তাহের জামিন

মঙ্গলবার, 08 মে 2012 15:53

জকিগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামীলীগের মামলায় জকিগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে ৪সপ্তাহের জামিন নিয়েছেন। গতকাল বেলা ২টায় হাইকোর্টের একটি ডিভিশন বৈঞ্চ এ রায় প্রদান করেন। জামিন প্রাপ্তরা হলেন সাবেক মেয়র উপজেলা বিএনপি সহ-সভাপতি ইকবাল আহমদ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, উপজেলা যুবদল সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, মানবাধিকার সংগঠন আওয়ামীলীগে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জকিগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ আজিজুর রহমান, পৌর যুবদল সভাপতি আবুল কালাম সাগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদলের সেলিম, ছাত্রদল পৌর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম, সেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম সাচ্ছু, ছাত্রদলের হারুন, জামাল আহমদ লালসহ ১৬জন। এ মামলার আরেকজন ছাত্রদলের অর্থ সম্পাদক হিফজুর রহমানকে গত বৃহস্পতিবার জকিগঞ্জ থানা পুলিশ আটক করলে নিম্ন আদালত তাকেও জামিন দেয়।

বিস্তারিত পড়ুন: আওয়ামীলীগের মামলায় জকিগঞ্জের বিএনপি নেতা-কর্মীর ৪সপ্তাহের জামিন

 

জকিগঞ্জ-সিলেট প্রধান রোডে এক সপ্তাহ ধরে গাড়ি চলাচল বন্ধ

মঙ্গলবার, 08 মে 2012 15:44

হাজার হাজার মানুষের দূর্ভোগ

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ-সিলেট প্রধান রোডের থানা বাজারের পূর্বে ডেমি খালের উপর নব-নির্মিত ব্রিজের এপ্রোচের মাটি সরে গিয়ে গর্ত সৃষ্টি হওয়ায় এক সপ্তাহ যাবত সকল প্রকারের যানবাহন বন্ধ রয়েছে। এ জন্য হাজার হাজার মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায় ডেমি খালর উপর ব্রীজের কাজ শেষ হলেও কাজের ঠিকাদার বী্রজের এপ্রোচে সামান্য মাঠি দিয়ে দায়সার কাজ শেষ করে। বৃষ্টির কারণে এপ্রোচের মাটিতে প্রচন্ড কাদাঁর সৃষ্টি হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান ব্রীজের সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেও আমাদের যাতায়াতে মারাত্বক বিঘ্ন ঘটছে। আপাতত গাড়ি চলাচলের জন্য অন্তত কিছু ইট বা পাথর এপ্রোচে দেয়া হলে কোন প্রকার যানবাহন চলতে ব্যাঘাত সৃষ্টি হবে না বলে মনে করেন তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এমরান হোসেন বলেন, ব্রীজের কাজ শেষ না করা পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদার কেন এমন করলো তা ভেবে পাচ্ছি না। তিনি ঠিকাদারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

 

JPAGE_CURRENT_OF_TOTAL

«শুরুপূববর্তী12345678910পরবর্তীশেষ»

Review zakiganjbarta24.com on alexa.com

By A Web Design Company

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterআজকে361
mod_vvisit_counterগতকাল776
mod_vvisit_counterএই সপ্তাহ361
mod_vvisit_counterগত সপ্তাহ5217
mod_vvisit_counterএই মাস16285
mod_vvisit_counterগত মাস37543
mod_vvisit_counterসব দিন91968

We have: 2 guests, 6 bots online
আপনার IP: 38.107.179.237
 , 
আজ: মে 20, 2012

সর্বাধিক পঠিত

জকিগঞ্জ থানাকে কত সালে উপজেলা হিসাবে ঘোষণা করা হয়?
১৯৮০ সালে
১৯৮৩ সালে
১৯৮৫ সালে

joomla statistics

View My Stats

আমাদের সম্পকে || যোগাযোগ

কপিরাইট © ২০১১ সকল স্বত্ব ® সংরক্ষিত